বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল নিখোঁজ

মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতনিধি ) : বন্দরে ২১নং ওয়ার্ডস্থ শাহী মসজিদ নূরানী হফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তাইজুল ইসলাম (১১) নিখোঁজ হয়েছে। ৬ অক্টোবর  শনিবার সকাল ১১ টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল ইসলাম বন্দর শাহী সজিদস্থ দত্তবাড়ী এলাকার দ্বীণ ইসলামের ছেলে। এ ব্যাপারে নিখোজের মাতা ইয়াসমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার নং-২৯০, তাং ৭(১০)১৮ইং।

জানা গেছে, শনিবার সকালে বন্দর শাহী মসজিদ দত্তবাড়ী এলাকার কাঠ মিস্ত্রি দ্বীন ইসলাম মিয়ার ছেলে মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল ইসলাম শাহী মসজিদ নূরানী হফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও তার কোন হদিস পাওয়া যায় নাই। বিভিন্ন আতœীয়-স্বজনের বাড়ী খোজ নিয়েও তার কোন সন্ধান না পাওয়ায় রবিবার সকালে নিখোজ তাইজুল ইসলামের মাতা বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।

About the author

SOFT PRO IT