বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভী যে দিকে আমরাও সে দিকে, আব্দুল কাদিরকে বন্দরবাসী

আইভী যে দিকে আমরাও সে দিকে, আব্দুল কাদিরকে বন্দরবাসী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মেয়র আইভী যে দিকে আমরাও সে দিকে। নারায়ণগঞ্জ-৫ আসনে শাসক দল আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদিরকে এ ভাবে কথাটি বলেছেন বন্দরের সোনাকান্দা, ব্যপারীপাড়া, মাহমুদ নগর ও ফরাজীকান্দা এলাকার অধিকাংশ সাধারণ মানুষ। ৫ অক্টোবর শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ জেলাআওয়ামীলীগেরসহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির উপরোক্ত এলাকাগুলোতে গনসংযোগকালে স্থানীয়রা ঐ সকল কথ ব্যক্ত করেন।

স্থানীয়রা আব্দুল কাদিরকে আরো বলেন, সিটি মেয়র আইভী সততার সহিত যে ভাবে আমাদের এলাকার উন্নয়ন করে যাচ্ছে তা দেশের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে। আপনিও তাঁর মত সৎ এবং প্রতিবাদী। কেননা আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও আমরা আপনার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী কিংবা অনৈতিক কোন কর্মকান্ডের কথা শুনেনি। বরং সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি। সুতরাং আমাদের বিশ^াস আপনার মত সৎ মানুষকে এমপি হিসেবে পেলে বন্দর তথা পুরো ৫ আসনে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। বরং আইভী-কাদিরের উন্নয়নে নারায়ণগঞ্জ হয়ে উঠবে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী।

এ সময় আব্দুল কাদিরের সাথে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীরআহাম্মেদ, সদস্য তৌফিক আহাম্মেদ, বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন, নাসিক ১৭ নংওয়ার্ড যুবলীগ নেতা হাজী তমিজউদ্দিন, শহরের নিতাইগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন ভূইয়া, বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম ও যুব মহিলালীগ নেত্রী নারগিস আক্তার মৌ । আরো উপস্থিত ছিলেন, স্থানীয় যুবলীগ নেতা মো. রতন, আলী আসগর, শরিফ মিয়া, আব্দুর রাজ্জাক, মো. জামাল হোসেন ও প্রমূখ।

About the author

SOFT PRO IT