বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরবাসীর প্রাণের দাবী না.গঞ্জ পাঁচ আসনে এবার নৌকার মাঝি চাই : ভিপি বাদল

বন্দরবাসীর প্রাণের দাবী না.গঞ্জ পাঁচ আসনে এবার নৌকার মাঝি চাই : ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঁঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নৌকা মার্কাার পক্ষে দিনভর গনসংযোগ করেছেন নারায়ণগঞ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল। ৫ অক্টোবর শুক্রবার বিকালে গনসংযোগটি বন্দর থানার মদনগঞ্জ বাসষ্ট্যান্ড হতে মাহমুদ নগর, দড়িসোনাকান্দা, সোনাকান্দা, রুপালী আবাসিক এলাকা, বাবুপাড়া,বন্দর বাজার, খানবাড়ী, কদম রসুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নবীগঞ্জ পৌরসভা মোড়ে এসে পথ সভায় মিলিত হয়।

হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্য করে ভিপি বাদল বলেন, নৌকার প্রার্থীতা নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা জননেত্রী শেখ হাসিনার কাছের মানুষ হতে পারেনা। দীর্ঘ দিন ধরে আমরা নারায়ণগঞ্জবাসী ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, আমাদের সদর বন্দর বাসীর প্রাণের দাবী নারায়ণগঞ্জ-৫ আসনে এবার নৌকার মাঝি চাই। আমরা আর অন্যে দলের উপড় নির্ভর থাকতে চাই না। আমরা এবার মুক্ত মনে নৌকায় ভোট দিতে চাই।

এ সময় বন্দর থানা যুবলীগনেতা ও বন্দর শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ ছিদ্দিকি বাবুর সভাপতিত্বে এ গনসংযোগে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলমাছ ভূইয়া, বন্দর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন মাষ্টার, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগনেতা তথা হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য রবিউল আউয়াল রবি, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি জুলহাস সরকার, ২০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাব্বির আহমেদ মাসুদ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি জসিম উদ্দিন, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT