নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বর্তমানে জাতি গঠনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে অপরীসীম : মুস্তাফিজুর

বর্তমানে জাতি গঠনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে অপরীসীম : মুস্তাফিজুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হযেছে। ৫ অক্টোবর শুক্রবার  সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবীদ মুস্তাফিজুর রহমান তার বত্তব্যে বলেন, বর্তমানে জাতি গঠনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্ব পূর্ন ও অপরীসীম শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং তিন দফা দাবি সুপারিশ করেন। তার প্রধান দাবী স্বতন্ত্র বেতন স্কেল এবং নারায়ণগঞ্জ সরকারী হাইস্কুল বৃদ্ধি করন। জাতিসংঘ কর্তৃক অনুমোদিত আন্তজার্তিক শিক্ষক দিবস যেন সমাজের সকল স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকরা সবাই সম্মিলিত ভাবে পালন করে তার জন্য আগামী দিনে সবার আরো সোচ্চার হওয়ার আহবান জানান। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবী গুলো বাস্তবায়নের জন্য জোরাল দাবী করেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আ: জলিল, রওশন ফেরদৌসী, আব্দুল আজিজ, মো: মোরশেদ আলম, মোতাহার হোসেন,শেখ শফিকুল ইসলাম, তানজান ফারজানা, আরিফুর রহমান, নাজমুন নাহার, শফিউদ্দিন, মনি হোসেন, খালেদা খন্দকার, মাহবুর রহমান, শ্রীকান্ত চন্দ্র নন্দী, ইয়ামিন ইসলাম, প্রমুখ।

About the author

SOFT PRO IT