রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) :  রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শুক্রবার বিকালে যাত্রামুড়া এলাকার লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাহিত্য সম্মেলন ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।

দৈনিক সংবাদের সাব-এডিটর আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের গ্রেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ¦ মো: মোজাম্মেল হক ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চীফ রিপোর্টার মনজুর হোসেন, কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অনুপম হায়াৎ, পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম রফিক, সেলিম মিয়া, কবি রানা জামান, রুহুল আমিন বাবুল, রুহুল আমিন বাচ্চু, মহিউদ্দিন আকবর, সাংবাদিক শফিকুল আলম ভুইয়া মামুন, জি এম শহিদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, মাহাবুব আলম প্রিয় প্রমুখ। এ সময় কবিদের সম্মাননা পদক হাতে তুলে দেয়া হয়।

About the author

SOFT PRO IT