সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ গর্জে উঠি ★ ( কবিতা )

★ গর্জে উঠি ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

★ গর্জে উঠি ★ ( কবিতা )

দিপংকর দাশ

 নারায়ণগঞ্জ বার্তা                       বিবেক বিহীন মানুষে আজ

ভরে গেছে ধরা,

সাধের পোষা পাখি সে’তো

এমনিতেই আধমরা।

জ্ঞানী গুণী মহান যারা

চুপটি করে আছে,

দেখছে কতো অন্যায় তবু

নিজের জন্য বাঁচে।

বিদ্যাহীন সব মূর্খ লোকে

করছে মোদের শাসন,

ওদের জন্যই জ্ঞানীরা সব

ছাড়ছে তাদের আসন।

এমনি করে চলতে থাকলে

দেশের ক্ষতি হবে,

ধ্বংস হবে সকল কলা

তরুণ জাগলে তবে।

মুছবো অন্যায় দেশের তরে

আছে বাধা যতো,

চলো আবার গর্জে উঠি

শহীদ ভাইয়ের মতো।

 

 

About the author

SOFT PRO IT