বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার হাতে যত দিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ : কাদির

শেখ হাসিনার হাতে যত দিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ : কাদির
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : লাঙ্গলে ভোট দিতে হলে ভোট কেন্দ্রেই যামু না নৌকায় ভোট দিতে পারমুতো, নাকি এবারও লাঙ্গলে ভোট দিতে অইব। বিগত এক যুগ ধরে নৌকায় ভোট দিতে পারিনা। যদি এবারও লাঙ্গলে ভোট দিতে হয় তবে ভোট কেন্দ্রেই যামু না। বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গনসংযোগকালে সমির বাবু নামের এক ব্যক্তি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে এই কথাগুলো বলেন।

এর জবাবে আব্দুল কাদির তাঁকে বলেন, আপনারা সাধারণ ভোটার। সুতরাং আপনারা যদি নৌকার প্রার্থী দাবিতে জোরালো আওয়াজ তোলেন তবে আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আপনাদের নিরাশ করবেন না। আর সে সুবাদে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে রাজনীতির শেষ বয়সে এসে আমি আপনাদের সেবা করতে চাই।

তিনি আরো বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিলে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। কারো মায়ের আহাজারী আর শুনা যাবে না। কোন শ্রমিককে ঘুমন্ত অবস্থায় আর আগুনে পুড়ে মরতে হবে না। আপনারা অতিতের থেকে শিক্ষা নিয়ে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যত দিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এদেশ অচিরেই সোনার দেশে পরিনত হতে যাচ্ছে। ৩ অক্টোবর বুধবার বিকালে বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদে আসরের নামাজ আদায়করেন। নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে আওয়ামীলীগের নৌকা প্রতিকের পক্ষে তিনি গনসংযোগ শুরু করেন।

পরে সেখান থেকে সোনাকান্দা বাজার, রুপালী আবাসিক এলাকা ও শাহী মসজিদ এলাকায় তিনি ব্যপক গনসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

গনসংযোগকালে আব্দুলকাদিরের সাথে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা মাহাবুব, জেলা যুবলীগের সদস্য তৌফিক ও নারগিস আক্তার মৌ ও প্রমূখ।

About the author

SOFT PRO IT