নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেরোইন ও মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী খলিল আটক

হেরোইন ও মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী খলিল আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা রেলওয়ে কলোনী এলাকায় ২০ (বিশ) পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেটসহ হাতে নাতে মো: খলিল (৫৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ দল।

গোপন সংবাদের ভিত্তিতে ২রা অক্টোবর মঙ্গলবার বেলা ১২.১৫ মিনিটের সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা রেলওয়ে কলোনী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে  আসামী ১। মো: খলিল (৫৫), পিতা-মৃত আব্দুস সোবাহান, মাতা-মৃত রওশন আক্তার, সাং-জিমখানা রেলওয়ে কলোনী, এ/পি-বাপ্পি সড়ক, ইমাম হোসেনের বাড়ীর ভাড়াটিয়া , থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জকে ২০ (বিশ) পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেটসহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।

র‌্যাব-১১ এর এএসপি মো: বাবুল আখতার গনমাধ্যমকে এক বিবৃতে জানান,  আটককৃত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল । তার বিরুদ্ধে আগে ২টি মাদক মামলার রয়েছে। এছাড়াও আটককৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT