বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন

২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে লিটনকে সভাপতি, বোরহানকে সাধারণ সম্পাদক ও ডালিমকে সাংগঠনিক সম্পাদক করে ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ শিতলক্ষ্যাস্থ কামরুল হাসান মুন্নার কার্যালয়ে জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

এ নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে যথাক্রমে ফরিদ উদ্দিনকে কার্যকরি সভাপতি, সহসভাপতি হিসেবে হাসান মিয়া, শহিদ হোসেন, ইদ্রিছ মিয়া, সেলিম মিয়া, সাগর হোসেন, রবি ভূইয়া, যুগ্ম সম্পাদক হিসেবে সুমন, সেলিম হাসান, সহ সাংগঠনিক পদে মনির হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আরিফ ভূইয়া, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিপন, দপ্তর সম্পাদক মো. ওমর, সহ দপ্তর সম্পাদক মো. রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, আইন বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, সহ-আইন বিষয়ক সম্পাদক কানাই চন্দ্র সুত্রধর, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, সহ-শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক মো. জলিল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবি আলম, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সুরুজ মিয়া, সহ-ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মো. মতি,মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, কার্যকরী সদস্য পদে জাকির হোসেন, কবির হোসেন, শফিকুল ইসলাম, কামাল,সেলিম, সালাউদ্দিন, মুজিবুর রহমান, আসাব উদ্দিন, মো. রফিক, আহাদ আলী, মেহেদী হাসান, বাবু মিয়া, রিমন, সালাউদ্দিন, নাজমা আক্তারকে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ শিতলক্ষ্যাস্থ সাবেক কাউন্সিলর শ্রমিকনেতা কামরুল হাসান মুন্নার কার্যালয়ে এ নবগঠিত কমিটির অভিষেক হয়। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার স্বাক্ষরিত ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগ লেখা সম্বলিত  প্যাডে ২ বৎসর মেয়াদে ৪৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

About the author

SOFT PRO IT