বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ২৫পুড়িয়া হেরোইন ও ১শত ৬০পিছ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার হয়। ধৃতরা হচ্ছে বন্দর ফরাজীকান্দা লাহোরবাড়ি এলাকার মিরাজুল ইসলাম মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মামুন ওরফে হানড্রেড মামুন,সোনাকান্দা এলাকার মৃত ফরমান মিয়ার ছেলে মজিবর,ঠাকুরবাড়ি এলাকার মো. মজিবরের ছেলে মাজেদুর রহমান জ্যোতি,মদনগঞ্জ ছৈয়ালবাড়ি ঘাট এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সুজন ও পিচকামতাল এলাকার নুরুল হকের ছেলে লিটন।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি করা হয়েছে। যার নং -৬৫,৬৬,৬৭(৯)১৮ইং।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে  হানটেড মামুন, মজিবর ও জ্যোতির কাছ থেকে ২৫পুড়িয়া হেরোইন, সুজনের কাছ থেকে ১শ ৫পিছ ইয়াবা ও লিটনের কাছ থেকে ৫৫পিছ ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতদের বুধবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT