বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাজুসহ গ্রেফতার-৪

বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাজুসহ গ্রেফতার-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১হাজার ৩০পিছ ইয়াবাসহ নারায়নগঞ্জ পুলিশ সুপার কর্তৃক তালিকাভুক্ত ১০হাজার টাকা পুরস্কার ঘোষিত মাদক সম্রাট সাজু ও আরো ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মো. আমির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ ইসলাম সাজু(৩২), সোনাকান্দা এলাকার আলীম মৃধার ছেলে মাদক ব্যবসায়ী রাসেল (৩৩), দেউলী চৌরাপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে বাছেদ মিয়া (৫১) ও নবীগঞ্জ এলাকার কাদের মিয়ার ছেলে মো. মাসূম(২২)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এ এস আই ইলিয়াস খানের নেতৃত্বে থানা দড়ি সোনাকান্দা এলাকা হতে মাদক বিক্রয় কালে ১০হাজার টাকা পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাজু ও তার সহকারী রাসেলকে ৫শত পিছ ইয়াবা এবং দেউলি চৌরাপাড়া এলাকা হতে বাছেদকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই রাতে এসআই হামিদুলের নেতৃত্বে থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে মাসুমকে ৩০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ধৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT