অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মায়া চৌধুরীকে আওয়ামীলীগের প্রার্থী নিশ্চিত করায় আনন্দ মিছিল

মায়া চৌধুরীকে আওয়ামীলীগের প্রার্থী নিশ্চিত করায় আনন্দ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : আসন্ন একাদশ জাতীয় সংসদে নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’কে আওয়ামীলীগের প্রার্থী নিশ্চিত করার খবরে ছেংগারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার সকালে পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে থানা রোড, বাজার, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আনন্দ মিছিল শেষ হয়।

জাতীয় একটি দৈনিকে ১৭৪টি আসনে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর নাম তালিকায় থাকায় তাঁর নির্বাচনী এলাকায় নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররা আনন্দ উল্লাসে মেতে উঠে।

এ সময় বক্তব্য রাখেন- প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ওয়ালী উল্লাহ সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, হাজী রুহুল আমিন মোল্লা, জাহাঙ্গীর ভূঁইয়া, আবদুস সালাম খান, শাহাদাত হোসেন ঢালী খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল-ইমরান প্রধান। এ সময় ছেংগারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT