বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ছুরিকাহত অটোবাইক চালকের মৃত্যু

বন্দরে ছুরিকাহত অটোবাইক চালকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে চাঁদা না দেয়ায়  ছুরিকাহত অটোবাইক চালক শফিকুল ইসলাম (৪৫) মারা গেছেন। সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার সন্ধ্যায় লাইসার গ্রামে চাঁদা পরিশোধ না করায়  শফিকুলের ছেলেকে ধরে নিয়ে মারধর করে  সন্ত্রাসীরা।  সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাহত অটোবাইক চালক শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বন্দর থানায় এসআই সাখওয়াত হোসেন।

উল্লেখ্য, উপজেলার লাউসার গ্রামের জনসাধারনের জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোবাইক চলাচল করে।  সকলের ন্যায় শফিকুল ইসলাম ও তার  ছেলে রাসেল  বাপ- বেটা দুইজন অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওই গ্রামে চলাচলরত অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডেকেট প্রতিদিন ৫০ টাকা চাঁদা আদায় করে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর করে। ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যায় পিতা শফিকুল ইসলাম।

এসময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করে। এতে উজ্জল ক্ষিপ্ত হয়ে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুই দিন আইসিওতে লাইফসাফটে থাকার পর সোমবার বিকালে  শফিকুল মারা যায়।

About the author

SOFT PRO IT