নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার একই পরিবারের ৩ জনকে দক্ষিন আফ্রিকায় ছুরিকাঘাত ও গলা কেটে খুন করা হযেছে। নিহতরা হলেন- সদর উপজেলার ফতুল্লা আলীরটেক এলাকার রহমত উল্লাহর ছেলে মো. ইউনুস, তার স্ত্রী ও মেয়ে। এরমধ্যে ইউনুসের হাত ও পায়ের রগ কেটে এবং জবাই করে ঘাড় থেকে মাথা আলাদা করে হত্যা নিশ্চিত করে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উচ্ছৃঙ্খল আফ্রিকান (কালা) তাদেরকে খুন করে পালিয়ে যায়। দক্ষিন আফ্রিকার কপিনবাবা এলাকায় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। নিহত ইউনুস তার আফ্রিকান স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই কপিনবাবা এলাকায় বসবাস করতো। দেশটির পুলিশের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

