সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শীর্ষ সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থেকে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রসহ ৯ টি মামলার আসামী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৪৩) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ২নং ঢাকেশ্বরীস্থ আবু বক্করের নির্মানাধীন বাড়ির দ্বিতীয়তলা থেকে তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। মোফাজ্জল হোসেন চুন্নু ফতুল্লার নয়ামাটি এলাকায় মৃত আবু তালেব পুইক্কার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ৯টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়েছে ও চিকিৎসা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আগে ৯টি মামলা রয়েছে, নতুন করে আরেকটি মাদক মামলা দায়ের হয়েছে।

About the author

SOFT PRO IT