নারী রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধুকে নির্যাতন

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় গৃৃহবধুর উপর নির্যাতন চালিয়েছে স্বামীসহ শশুর বাড়ির লোকজন। নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

নির্যাতিত নাজমা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৮ বছর আগে নোয়াপাড়া এলাকার মৃত তোরাব আলীর ছেলে তাজুল ইসলামের সঙ্গে শরিয়তপুর জেলার সখিপুর থানার গাজীপুরা এলাকার সিরাজ সরদারের মেয়ে নাজমা বেগমের  বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে রাব্বি (১৫) ও সাব্বির (১০) নামে দুই সন্তান হয়। এরই মধ্যে ঝুমা নামে এক নারীর সঙ্গে তাজুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে গৃহবধু নাজমা বেগমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবিসহ নির্যাতন করতে শুরু করে । যৌতুকের টাকার জন্য প্রায়ই তাকে নির্যাতন করতো। দাবীকৃত যৌতুকের এক লাখ টাকা না পেয়ে রবিবার সকালে ঘরে আটকে রেখে নাজমা বেগমের উপর নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT