রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছনেরটেক এলাকার একটি বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছনেরটেক এলাকার একটি বিলে স্থানীয়রা অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

About the author

SOFT PRO IT