সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সভাপতি আবু নাইম ইকবাল

সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সভাপতি আবু নাইম ইকবাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অনন্য বিদ্যাপীঠ ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাইম ইকবাল শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোনারগাঁয়ের আলোকিত মানুষের একজন আবু নাইম ইকবাল। ক্রীড়া ব্যক্তিত্ব, সেরা সংগঠক, শিক্ষাদিক্ষা ও সামাজিক সকল ক্ষেত্রে তার সুনাম সোনারগাঁয়ের বাহিরেও দিন দিন ছড়িয়ে পড়ছে।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে এ বছর তিনি একজন শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। তিনি উপজেলা শিক্ষা কমিটির সদস্য পদেও কাজ করছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলাম জানান, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধির জন্য আবু নাইম ইকবালকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে তিনি চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ সভাপতি হলেন।

About the author

SOFT PRO IT