অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেলাল নামে এক ব্যাক্তির খন্ডিত লাশ উদ্ধার

টাঙ্গাইলে হেলাল নামে এক ব্যাক্তির খন্ডিত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( টাঙ্গাইল থেকে মো : সিরাজুল ইসলাম ) : টাঙ্গাইলের ঘাটাইলে ড্রামের ভিতর থেকে হেলাল (৩২) নামে এক ব্যাক্তির খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে পৌর শহরের খিলপাড়া এলাকার এক পরিত্যক্ত ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হেলাল টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি ভাঙ্গারির ব্যবসা করতো বলে জানা যায়।

টাঙ্গাইল ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  রাত ৮ টার দিকে ড্রামের ভিতর থেকে খন্ডিত লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের পরিচয় জানা গেছে। তার পরিচয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

About the author

SOFT PRO IT