নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রনির সন্ধান চেয়ে জেলা ছাত্র দলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

রনির সন্ধ্যান চেয়ে জেলা ছাত্র দলের ২৪ ঘন্টার আল্টিমেটাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। রোববার (১৬ সেপ্টম্বর) নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ্য করেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ্য করে বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রহমান রনিকে সাদাপোশাকে ডিবি পুলিশ আনুমানিক রাত ১১টার দিকে তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমাদের সংগঠনের সভাপতি মশিউর রহমান রনির সন্ধান চাই এবং তাকে গ্রেফতার না দেখিয়ে যদি গুম খুন করার কোন চিন্তা ভাবনা করেন তাহলে এর পরিনাম ভালো হবে না।

এসময় তিনি জেলা ছাত্র দলের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বিবৃতিতে বলেন, জেলা ছাত্রদলের নেতা কর্মীরা সবাই প্রস্তুত থাকুন যদি আমরা রনির সন্ধান ২৪ ঘন্টার ভিতরে না পাই রাজপথে এর জবাব দেওয়া হবে। আমি আবার ও বলতে চাই জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সন্ধান চাই।

About the author

SOFT PRO IT