বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে কিশোরীকে ভারতে পাচারের অভিযোগ

অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দরে সানজিদা আক্তার(১২) নামে এক কিশোরীকে ভারত পাচারের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মঙ্গলবার বিকেলে পাচার হওয়া কিশোরীর পিতা সালাউদ্দিন বাদী হয়ে বন্দর রেল লাইন এলাকার ইয়াসিন মিয়া এবং তার দুই ছেলে যথাক্রমে জাকির,মানিককে আসামী করে বন্দর থানাায় ওই অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টায় তার মেয়ে সানজিদাকে তাদের মাধবপাশা  বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে  ভারতে পাচার করে দেয়। এর পরের দিন রাত ৮টায় বিদেশী নাম্বার থেকে কল দিয়ে বিবাদীরা জানায় তার মেয়ে সানজিদাকে ভারতে আটক করে রাখা হয়েছে। উক্ত খবর শোনার পর সালাউদ্দিন ও তার স্বজনরা বিবাদীদের বাড়িতে গিয়ে জানতে চাইলে বিবাদী পক্ষের লোকজন তাদের সঙ্গে নানা  ছলচাতুরী এমনকি নানা  ধরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে। উপায়ন্তর না পেয়ে নিরীহ সালাউদ্দিন অবশেষে বুধবার বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

About the author

SOFT PRO IT