খেলা জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এশিয়া কাপ ক্রিকেট : দুবাইতে এখন টাইগার মিলন

এশিয়া কাপ ক্রিকেট : দুবাইতে এখন ‘ টাইগার মিলন ’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব  সংবাদ দাতা ) : আর মাত্র বাকি এক দিন তার পর শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপের ১৪ তম আসর। এ দিকে আসন্ন এশিয়া কাপ দুবাইয়ে বাংলাদেশ দলের পাশে থাকবেন -আইসিসির সেরা ফ্যানস- নির্বাচিত বাংলার বাঘ টাইগার মিলন।

১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে ফাহমিদুল হক মিলন বা বাংলার টাইগার মিলন নামে পরিচিত। তাই এবারের এশিয়া কাপে গ্যালারি থেকে পতাকা উড়াবেন টাইগার মিলন। এ ছাড়াও টাইগার মিলন ২০১৭ সালের -আইসিসির সেরা ফ্যানস- হিসেবে নির্বাচিত হন।

এ দিকে বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দুবাই প্রবাসীদের মাঠে এসে টাইগারদের সাপোর্ট দেওয়ার অনুরোধ জানান।

সাকিব আল হাসান বলেন, এখানে প্রচুর বাংলাদেশি আছেন। তারা আমাদের সমর্থন দিতে মাঠে আসবেন। যা আমাদের আলাদা অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপের ১৪ তম আসর। প্রথম খেলা বাংলদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ।

About the author

SOFT PRO IT