খেলা বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খেলাধূলায় রপ্ত থাকলে কেউ অপরাধে জড়ায় না : এম এ রশীদ

খেলাধূলায় রপ্ত থাকলে কেউ অপরাধে জড়ায় না : এম এ রশীদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ বলেছেন, খেলাধূলা নিয়ে বঙ্গবন্ধু পরিবার সর্বদাই সক্রিয়। জীবদ্দশায় শেখ জামালও একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা খেলাধূলাকে সবচেয়ে বেশি প্রধাণ্য দিয়ে থাকেন।

মঙ্গলবার বিকেল ৪টায় নবীগঞ্জ সরকারি কদমরসুল কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ রশীদ আরো বলেন, খেলাধূলায় রপ্ত থাকলে কেউ অপরাধে জড়ায় না। মাদক গ্রাস করতে পারেনা। জননেত্রী শেখ হাসিনা যুব সমাজ রক্ষা করতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা মাননীয় প্রধাণমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত  জানাই।

About the author

SOFT PRO IT