ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ট্রাকের চাকা খুলে চায়ের দোকানে, প্রহরী আহত

ফতুল্লায় ট্রাকের চাকা খুলে চায়ের দোকানে, প্রহরী আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় একটি ইট বোঝাইকৃত ট্রাকের সামনের একটি চাকা খুলে নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চায়ের দোকোনে বসে থাকা জয়নাল নামে এক নিরাপত্তা প্রহরী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আশংকাজনকবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটি এলাকায় এ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক সংলগ্ন সিটি করপোরেশন মার্কেটে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফতুল্লা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদুল ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার পর ট্রাকটির চালক ও হেলাপর পালিয়ে যায়।

 

About the author

SOFT PRO IT