বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্ত্রীকে পিটিয়ে আহত করল স্বামী, থানায় মামলা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে ৩ সন্তানের জননী সুমা বিশ্বাস (২৯)কে বেদম পিটিয়ে আহত করেছে যৌতুক লোভী বিমল বিশ্বাস। ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় ২১ নং ওয়ার্ডস্থ বন্দর শাহীমসজিদ এলাকার আবুল হোসেন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে যৌতুক লোভী স্বামী বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(৯)১৮।

জানা গেছে, বন্দর শাহীমসজিদ এলাকার ভজেন্দ্র কর্মকারের মেয়ে সুমা বিশ্বাসের সাথে মুন্সিগঞ্জ জেলার একই থানার খাসুর এলাকার মৃত প্রফুল্ল বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাসের সাথে সনাতন ধর্মনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান রয়েছে। সে ঠিক মত স্ত্রী ও তাদের সন্তানদের ভরন পোষন করে না। ভরন পোষন চাইলে  প্রায় সময় যৌতুক দাবি করে। এর ধারাবাহিকতায় ১০ সেপ্টম্বর রাতে যৌতুক লোভী স্বামী পুনরায় তার স্ত্রী কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় ৩ সন্তানের জননী যৌতুক দিতে অপরাগতা প্রকাশ করলে ওই সময় স্বামী ক্ষিপ্ত হয়ে গৃহবধূ সুমা বিশ্বাসকে বেদম পিটিয়ে আহত করে।

About the author

SOFT PRO IT