রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান

পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রাজউকের পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পূর্বাচল উপশহরের ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, আজ ভ্রাম্যমান আদালত  (মোবাইল কোর্ট) এর মাধ্যমে রাজউকের পুর্বাচল উপশহরের ১৩নং সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। পরবর্তী উচ্ছেদ অভিযান যেকোন সময় হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, রাজউকের অথোরাইজ অফিসার আদিল উজ্জামান, সহকারী অথোরাইজ সুনিয়া শাহানাজ, সাইফুল ইসলাম সাইফ, রাজউক পুর্বাচল শাখার সিইইউ কাওসার আহম্মেদ, রাজউক ইন্সপেক্টর মিন্টু কুমার মন্ডল।

About the author

SOFT PRO IT