রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রুপগঞ্জে মো. রুবেল ভূঁইয়া (৩৩) নামে এক সন্ত্রাসী ও  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি গুলি ভর্তি ম্যাগাজিন ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। বরপা বাসষ্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করেছে বলে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব-১১ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। গ্রেফতারকৃত মো. রুবেল ভূঁইয়া রুপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়ার মৃত তমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মো. রুবেল দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতংঙ্ক সৃষ্টি করে আসছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মাদক সহ বিভিন্ন অপরাধের অসংখ্য মামলা রয়েছে ।

গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT