রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নির্যাতন সইতে না পেরে গৃহবধু আত্মহত্যার চেষ্টা

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে যৌতুকের নির্যাতন সইতে না পেরে মাধবী নামে এক গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় এক পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট ঋষিপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাওঘাট ঋষিপাড়ার অভিলাস দাসের ছেলে তপন দাসের সাথে ৮বছর আগে নারায়ণগঞ্জ ঋষিপাড়া এলাকার সুবল দাসের মেয়ে মাধবী (২৪) ধর্মীয় রীতিনিতি মেনেই বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসাবে বিভিন্ন মালামালসহ স্বর্ণের হার দেয়ার কথায় বিবাহ সম্পন্ন করা হয়। তবে স্বর্ণের হার ছাড়া সব কিছু দিয়েছিল। কিন্তু তখন স্বর্ণের হারটি দিতে পারেনি মেয়ের বাবা সুবল দাস। স্বর্ণের হার না দেয়ার কারণেই বিবাহের ৮বছর পরও তপনের নির্যাতনের স্বীকার হতে হচ্ছে মাধবীকে।

মাধবী জানান, স্বর্ণের হারের দাবীতে গতকাল বুধবার স্বামী তাকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে। স্বামীর এ নির্যাতন সইতে না পেরে অবশেষে গাড়ীর নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে সে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, মাধবীর অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT