বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গৃহবধূ নিখোঁজ

বন্দরে গৃহবধূ নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মনোয়ারা বেগম (৩৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।  গত ২২শে আগষ্ট সন্ধ্যায় থানার সোনাকান্দা এলাকায় তার আত্বীয়ের বাড়িতে কোরবানী গোশত দেয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজ মনোয়ারা বেগম বন্দর শাহী মসজিদ এলাকার মো. মোক্তার হোসেনের স্ত্রী।

এ ব্যাপারে বৃহস্পতিবার নিখোজের স্বামী মোক্তার হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৯৫৭। তাং-২৩-৮-১৮ইং।

ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী মনোয়ারা শারিরীক ও মানসিকভাবে সুস্থ। সে ঈদের দিন সন্ধায় বন্দর সোনাকান্দা এলাকায় তার আত্বীয়ের বাসায় কোরবানীর গোশত বিলি করার উদ্দেশ্যে বের হলে আর বাসায় ফিরে আসেনি। পরে তাকে আতিœয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বন্দর থানায় এসে জিডি করেন।

About the author

SOFT PRO IT