নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি )  :  রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উত্তর মোগড়াকুল, বরপা, ভায়েলা ও গঙ্গানগড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরপা এলাকার মৃত ওসমান সিকদারের  ছেলে জুয়েল সিকদার, ভায়েলা এলাকার মজিবুর রহমানের ছেলে আমির হোসেন, গঙ্গানগড় এলাকার ফারুক মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার ও সোনারগাঁ থানার কাঁচপুর সেনপাড়া এলাকার মেবারক মোল্লার ছেলে জামান মোল্লা।

রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, ইয়াবা স¤্রাট জুয়েল সিকদার, জামান মোল্লা, আমির হোসেন ও তাছলিমা বেগম ইয়াবার বব্যসা করে আসছে। সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT