বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর খেয়াঘাটে ফেরী উদ্ধোধন করলেন এমপি সেলিম ওসমান

বন্দর খেয়াঘাটে ভাসলো ফেরী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাটে ভাসলো তিনটি ফেরী। ঈদের পর আরও দুইটি ফেরী ভাসবে। এখানে সব সময় চারটি ফেরি সচল থাকবে এবং একটি বিকল্প হিসেবে থাকবে। কোনো ফেরি বিকল হয়ে পড়লে বিকল্প ফেরি নামানো হবে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে বন্দর খেয়াঘাটে এ ফেরি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্দর বাসীকে এটি ঈদ উপহার।আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তাহলে কিছুদিন পরপরই আমি আপনাদের নতুন নতুন উন্নয়নের খবর দেব। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালে আগামী ৫ বছরে দেশ আরও ২৫ বছর এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বন্দর থানা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT