নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় একদিন আগেই ঈদ জামাত

ফতুল্লায় একদিন আগেই ঈদ জামাত ও কোরবানি সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় জাহাগিরিয়া তরিকার ভক্তবৃন্দরা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঈদুল আয্হার জামাত ও কোরবানি দিয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ১০টায় লামাপাড়া এলাকার মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এই ঈদ জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার, এবং রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে অনন্ত তিন শতাধিক ব্যক্তি অংশ গ্রহণ করেন।

এবারের ঈদের জামাতের ঈমামতি করেন জাহাগিরিয়া তরিকার অনুসারি মুফতি মওলানা আনোয়ার হোসেন শুভ। তিনি হযরত শাহ সুফি মমতাজিয়া মাদ্রাসায় দায়িত্বরত রয়েছেন।

About the author

SOFT PRO IT