বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে যুবককে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে শুভ গার্মেন্টসের সুপারভাইজার মারুফ (২০) কে দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনার পরে কাতারে পালিয়ে গেছে বলে আভিযোগ পাওয়া গেছে প্রবাসী আলামিন এর বিরুদ্ধে। রবিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৬টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ শাহা হাজী বালুর মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিসক তাকে ঢাকা শ্যামলীস্থ এনএসআই হসপিটালে  প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপরে আহতের পিতা মনির হোসেন মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় সন্ত্রাসী আলামিনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, মারুফের সাথে কাতার প্রবাসী আলামিনের সাথে পূর্ব শত্রুতা চলছিল। প্রবাসী আলামিন ১ মাস পূর্বে কাতার থেকে ছুটি নিয়ে দেশে আসে। এবং রবিবার তার ছুটি শেষে হয়ে যায়। ওই সুযোগে প্রবাসী আলামিন ভোরে শুভ র্গামেন্টসের সুপারভাইজার মারুফকে একা পেয়ে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে কাতারে পালিয়ে যায়।

বর্তমানে আহত মারুফের আবস্থা আশংকা জনক বলে তার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক হানিফসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

About the author

SOFT PRO IT