নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আশার নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আশার নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

রোববার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকার উদ্দেশ্যে রউনা হন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্রপুর্ণদ্ধারের শ্লোগান বেষ্টিত ব্যানার ও ফেষ্টুন ছিলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আরাফাত চৌধুরী, মোস্তাক আহম্মেদ, কামাল মির্জা জনি, মেহেদী হাসান, অজিৎ, আবু আল বেলাল খান, আব্দুল হাসিব, পাপ্পু সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

About the author

SOFT PRO IT