রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে কারখানা শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার-৩

গনধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তেতলাবো খালপাড় এলাকায় মেলামাইন কারখানার শ্রমিককে গণধর্ষন করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে ধর্ষিতার পিতা মামলা দায়ের করেন। ঘটনায় সঙ্গে জড়িত ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মাসাবো এলাকার আইয়ুব আলী মাদবরের ছেলে হাসান মাদবর, ইব্রাহিম আলীর ছেলে শাহীন আলম ও নিরঞ্জন বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস।

র্ধষিতার পিতার মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান  জানায়, ধর্ষিতার পিতা মাসাবো এলাকার রতন মিয়ার বাড়িতে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে বসাবাস করে আসছে। তার মেয়ে স্থানীয় একটি মেলামাইন কারখানায় শ্রমিক হিসেবে চাকুরী করে। গত ১৬ আগষ্ট রাতে কর্মস্থলে যাওয়ার পথে তেতলাবো খালপাড় এলাকায় পৌছাঁলে তার মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে হাসান মাদবর, শাহীন আলম, অর্জুন বিশ্বাস ও মামুন তাকে গণধর্ষন করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষনকারীরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষনকারী মামুনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT