নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া হাসপাতালে জেনারেটার বন্ধ রেখে রোগীদের ভোগান্তি

ভিক্টোরিয়া হাসপাতালে জেনারেটার বন্ধ রেখে রোগীদের ভোগান্তি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সরকারি চিকিসা কেন্দ্র হিসেবে সুপরিচিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে জেনারেটর বন্ধ রেখে রোগীদের ভোগান্তী সৃষ্টি করার অভিযোগ উঠেছে। গতকাল সকালে হাসপাতালে গিয়ে এ চিত্র চোখে গনমাধ্যম কর্মীর।

জানা গেছে, সরকারি হাসপাতালে জেনারেটর সুবিধা থাকলেও তা তেকে বঞ্চিত হচ্ছে সাধারন রোগীরা। বিদ্যুৎ না থাকলে বিকল্প হিসেবে রোগীদের সেবা দিতে জেনারেটর সুবিধা থাকলেও তার ব্যবহার করছে না কর্তৃপক্ষ এমন অভিযোগ উঠেছে। বিদ্যুৎ চলে গেলে অসুস্থ্য রোগীরা প্রচন্ড গরমে অস্থির হয়ে যায়। কিন্তু জেনারেটর চালু দেয় না হাসপাতালের জেনারেটরের দায়ীত্বে থাকা ষ্টাফ। জেনারেটরের রুমটিও দেয়া হয়েছে বাড়া। শুধু তাই নয় পাশের রুমটিও নাকি অন্য জনের কাছে বাড়া দেয়া।

রোগীদের দাবী, সরকার রোগীদের সকল সুবিধা দিলেও কর্তৃপক্ষ কোন ধরনের গুরুত্ব দিচ্ছে না। বিদ্যুৎ চলে যাওয়ার পর আমরা গরমে ভোগলে জেনারেটর চালু দিচ্ছে না। বরংচ ওই রুমটিও অন্যত্র ভাড়া দিয়েছে তারা। শুধু জেনারেটরই নয় অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দেখার যেন কেউ নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএসও) জানান, জেনারেটরের তৈল না থাকায় আমরা তা চালাতে পারছি না। এ বিষয়ে সিভিল সার্জন ও ডিজি স্যারকে জানিয়েছি। তারা না দিলে আমার কি করার আছে বলেন। রুম ভাড়া দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি ভিত্তিহীন।

About the author

SOFT PRO IT