নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত

শিশুকে হত্যা করে ইটের সাথে বস্তাবন্দি!

‘ শিশুকে হত্যা করে রাবিসের সাথে বস্তাবন্দী, আটক ২ ’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের জল্লারপাড় এলাকায় ৪ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশুটির নাম শিহাব উদ্দিন ওরফে আলিফ, তার মৃতদেহটি বস্তাবন্দি অবস্থায় সন্ধ্যা ৭টায় উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু আলিফ জল্লারপাড় আমহাট্টা মাস্টার বাড়ির এলাকার আলমগীর হোসেনের ছেলে। ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকালে একই এলাকার প্রতিবেশী খোকন মিয়ার টিনসেট ঘরের ভাড়াটিয়ার তালাবদ্ধ ঘরের ভিতরে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে রিপন ( ১৮ ) কে আটক করে পুলিশ।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল ক ) মেহেদী ইমরান সিদ্দিক ও সদর মডেল থানা ওসি মো.কামরুল ইসলাম। ওই সময় তদন্তের স্বার্থে বাড়িওয়ালাকে ডাকা হলে ভাড়াটিয়ার কোন তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্র আছে কিনা জানতে চাইলে বাড়ির মালিক অপরাগতা প্রকাশ করে। পরে তাকে আটক করে সদর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, সকাল থেকে আলিফ নিখোঁজ ছিলো।  সারাদিন সন্ধান না পেয়ে তার পরিবার মাইকে ঘোষনাও দিয়েছিল। পরে ওর বন্ধু ফাহিমের সাথে আলিফের পরিবার কথা বললে সে জানায়, সকালে আলিফ বন্ধুদের সাথে খেলা করছিলো। এসময় পাশের বাড়ির ভাড়াটিয়া আলিফকে চকলেট খাওয়ার কথা বলে নিয়ে যায়। এসসময় তার সাথে থাকা বন্ধু ফাহিমকেও প্রথমে ২০ টাকা ও পরে ১০ টাকা দেয়। কিন্তু তাকে সে নিয়ে যায়নি। পরে ফাহিম বাড়ি চলে আসে। এরপর থেকে ফাহিম আর আলিফকে দেখেনি। কিন্তু ফাহিমের দেয়া তথ্যানুযায়ী পরিবারের লোক প্রতিবেশীর সেই বড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভিতরে প্রবেশ করলে রাবিস (ইট ভাংগা) বস্তা দড়ি দিয়ে বাধা দেখতে পায়। খোলার পরে মুখে কাপড় ও হাত পা বাধা দেখতে পায় প্রত্যক্ষর্দশী।

এদিকে গত মাসেই রাজমিস্ত্রীর পরিচয় দিয়ে খোকন মিয়ার বাসাটি ভাড়া নেয় স¤্রাট ও অহীদ নামে দুই ব্যাক্তি। তবে মামলা না করতে ঘাতক পরিবারের সদস্যকে হুমকী দিচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত আলিফের বাবা আলমগীর হোসেন সৌদি আরব প্রবাসী। ঈদের ছুটিতে গতকালই তিনি দেশে এসছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় কুমার পাল জানান, সকালে আলিফ নিখোঁজ ছিল। পরে বিকেলে পাশের এক ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় রিপন (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যপারে সদর ওসি মো.কামরুল ইসলাম জানায়, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও বাড়ির মালিক  খোকন মিয়াকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘাতককে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

About the author

SOFT PRO IT