বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা দলিল লিখক সমিতির উদ্যোগে শোক দিবস পালিত

বন্দর থানা দলিল লিখক সমিতির উদ্যোগে শোক দিবস পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা দলিল লিখক ও ভেন্ডার সমিতির উদ্যোগে জাতির জনক শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বন্দর সুরুজ্জামান টাওয়ারস্থ বন্দর থানা দলিল লিখক সমিতির কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো কোরআন খানি, দুপুরে গনভোজ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

বন্দর থানা দলিল লিখক ও ভেন্ডার সমিতির সভাপতি ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর থানা দলিল লিখক সমিতির সাধারনন সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, বন্দর থানা দলিল লিখক সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক মো: শরিফ, কার্যকরী সদস্য মাসুম ভূইয়া, আরিফুল ইসলাম, মোঃরহিম, হানিফ মৃধা, মো: দবির হোসেন, মোঃখোকন, এম মতিন প্রধাণ প্রমূখ।

About the author

SOFT PRO IT