বন্দর সদ্যপ্রাপ্ত

সড়ক দূর্ঘটনায় প্রান হারালো বন্দরের শিশু শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : কোরবানীর গরু কিনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন বন্দরের ৫ম শ্রেনীর শিশু শিক্ষার্থী আলভি। বুধবার দিবাগত রাত ৩টায় সূদুর টাঙ্গাইল জেলার এঙ্গেলাস্থ  ঢাকা-নওগাঁ মহাসড়ক এ ঘটনা ঘটে। নিহত আলভি বন্দর শাহী মসজিদ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো ৫জন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, বন্দর শাহী মসজিদ এলাকার মিরাজ(১৫),ইকবাল (২২),মফিজুল (২২) রানা(২৮) ও তাকভির (১১)।

জানা গেছে, গত বুধবার আলভীর বায়না মেটাতে তার বাবা জাহাঙ্গীর আলভিসহ ৭জনকে কোরবানীর পশু কেনার উদ্দেশ্যে নওগাঁ জেলার নওগাঁ হাটে পাঠায়। সেখানে তার পশু কিনে পিক-আপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পিক-আপটি টাঙ্গাইল জেলার এঙ্গেলাস্থ বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি পৌছালে সামনে দিক থেকে আসা হানিফ পরিবহনের বেপরোয়া গতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আলভি মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় অপর ৫জন আহতকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

About the author

SOFT PRO IT