নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, আটক ১

বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, আটক ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিখোঁজ হওয়া পাঁচ বছরের এক শিশুর পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি নগরীর নগরীর আমহাট্টা জল্লারপাড় এলাকার নান্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেনের ছেলে শিহাব উদ্দিন ওরফে আলিফ।

হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। নিহত আলিফের বাবা আলমগী হোসেন সৌদী প্রবাসী। কোরবানীর ঈদ করার জন্য বুধবার (১৫ আগস্ট) তিনি দেশে এসেছেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের জল্লারপাড় আমহাট্টা এলাকার একটি বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় কুমার পাল জানান, সকাল আলিফ নিখোঁজ ছিল। পরে বিকেলে পাশের এক ঘর থেকে পলিথিন পেঁচানো বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ হত্যার ঘটনায় যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

About the author

SOFT PRO IT