বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালণ

বন্দরে ১৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে মদনগঞ্জ প্রধান সড়কে এ দোয়া ও গনভোজের আয়োজন করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তথা বন্দর থানা আওয়ামী লীগনেতা ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সরদার, ফারুক আহমেদ মাসুম, সাহাবুদ্দিন মিয়া, জসিম উদ্দিন জসু, হাজী মানিক মাহমুদ, আনোয়ার শিশির, মানিক মাহমুদ, আরিফ চৌধুরী, বাবু প্রমূখ।

About the author

SOFT PRO IT