বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বিধবাকে নির্যাতন

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বিধবা ১ সন্তানের জননী শিল্পি বেগম (৩৫) কে  ইট দিয়ে মুখমন্ডল থেঁতলে দিয়েছে বখাটে সেলিম মিয়া।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। শিল্পি বেগম দড়ি-সোনাকান্দা এলাকার মৃত সেলিম বেপারী স্ত্রী ।

আহত শিল্পিকে এলাকাবাসীরা আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত বিধবা নারী শিল্পি বেগম বাদী হয়ে ঘটনার দুপুরে বন্দর থানায় বখাটে সেলিম মিয়াকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে আহত শিল্পী বেগম সাংবাদিকদের জানিয়েছে, তার স্বামী সেলিম মিয়া মারা যাওয়ার পর থেকে হাজীপুর এলাকার বদরউদ্দিন মিয়ার বখাটে ছেলে সেলিম মিয়া তার পিছনে ঘুর ঘুর করে। এবং বহুবার তাকে প্রেমের প্রস্তাব দেয়।

এতে শিল্পি বেগম রাজি না হওয়ার জের ধরে বখাটে সেলিম মিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হাজীপুর এলাকায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ইটা দিয়ে মুখমন্ডল থেঁতলে দেয়।

এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT