নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পেশাদার সাংবাদিকদের পাশে ছিলাম, থাকবো: শাবান মাহমুদ

পেশাদার সাংবাদিকদের পাশে ছিলাম, থাকবো: শাবান মাহমুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দেশবরেণ্য সাংবাদিক শাবান মাহমুদ বলেছেন, আমি পেশাদার সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। পেশাদার সাংবাদিকদের যে কোন ধরণের বিপদ-আপদে আমাকে পাশে পাবেন। পেশাদার সাংবাদিকদের শক্তি বাড়াতে আমাদের উচিত পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা।

সোমবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলী মো: পিন্টু খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন-সহসভাপতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক এম এ মান্নান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য তৌকির আহমেদ রাসেল, শামীম আহমেদ।

শাবান মাহমুদ আরও বলেন, আমাদের উচিত সৎ নিষ্ঠাবান সাংবাদিকতাকে উৎসাহিত করা বিপরীতে হলুদ সাংবাদিকতাকেও বর্জন করতে হবে। আমাদের দলকানা সাংবাদিকতাও বর্জন করতে হবে। এরা এক সময় ‘দালাল’ হিসেবে চিহিৃত হবে।

তিনি আরও বলেন, অনলাইন সাংবাদিকতা এখন সময়ের দাবি। সংবাদপত্রের উৎকর্ষের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পরিবর্তন।

অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দিত করেন।শাবান মাহমুদ অনলাইন প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে নেতৃবৃন্দকে আশ্বন্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ও বাসসর বিশেষ প্রতিনিধি মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সমীরণ রায় ও আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

অনুষ্ঠানে শাবান মাহমুদকে মোহাম্মদ নেয়ামত উল্লাহ ছড়ার বই-সুচিত্রা উপহার হিসেবে তুলে দেয়া হয়।

About the author

SOFT PRO IT