সদ্যপ্রাপ্ত সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মো. মনির হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছ। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়।

সোমবার ভোর পৌনে ৪টায় সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় পিডিকে পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মনির কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মনিকপুর এলাকার মৃত মকবুলের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রজব আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় একটি গরু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-০২-০৭৯২) নিয়ে কুষ্টিয়া থেকে সিদ্ধিরগঞ্জে আসে চালক মনির হোসেন। সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় দিয়ে রাস্তা পাড় হয়ে উল্টো পথে আসার সময় ঢাকামুখি এক অজ্ঞাত দ্রুতগামী কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই ট্রাক চালক মনিরের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশসহ দূর্ঘটনাকবলীত ট্রাকটি থানায় নিয়ে আসেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

 

About the author

SOFT PRO IT