নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোকোর ৪৯ তম জন্মবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া

কোকোর ৪৯ তম জন্মবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকোর ৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১২ আগষ্ট) বাদ মাগরিব কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হুয়।

এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলো মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, সহ-সভাপতি হাজী নুরু উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু,স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হক রানা, মোস্তাক আহম্মেদ, মাকিদ মোস্তাকিম শিপলু, সাইদুর রহমান, আরাফাত চৌধুরী, কামালউদ্দিন মির্জা জনি, মেহেদি হাসান, জান্নাতুল রাজীব।

আরও উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, জাহিদ প্রধান, শুক্কুর, দুলাল হোসেন, আব্দুর রশিদ, জনি দেওয়ান, জাকির, মোজাম্মেল, রিপন, জুয়েল,  সোহেল তোফাজ্জল, ইমরান, আনোয়ার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আলতাফ হোসেন ইব্রাহিম, মহানগর ছাত্রদল নেতা শাহিন আহম্মেদ সৌরভ, মুক্তাদির হোসাইন রিদয়, নুর ইসলাম, পায়েল, সানাউল্লাহ, পাপ্পু ছোট, মেহেদি হাসান জিসান, মাসুদ নুর, নাঈম, কাদির সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়াডের নেতাকর্মী।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম এ সময় বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা ও মুক্তি এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত সহ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT