নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক যুব দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালী

আন্তর্জাতিক যুব দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  জেগেছে যুব, জেগেছে দেশ, আমার সোনার বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সেভ স্পেস ফর ইয়ুথ প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ও সফল স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের আয়োজনে, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী বের হয়। রবিবার (১২ আগষ্ট)  বেলা ১১ টায় র‌্যালীটি নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাঙ্গণ থেকে লিংক রোডে গিয়ে শেষ হয়।

এসময় আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে আন্তজাতিক যুব দিবসের র‌্যালীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, সহকারী পরিচালক সেলিমুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার, জেলা ক্রিড়া অফিসার মো. নুরুল ইসলাম ও নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এড. শাহ আলী মোহাম্মদ পিন্টু খান।

অন্যান্যের মধ্যে র‌্যালীতে আরও অংশগ্রহণ করেন, সমাজকর্মী আলেয়া বেগম, মরিয়ম আক্তার নয়ন, মোমেন ইসলাম, রিয়া খান, এস এস এ্যাপোলো, জিয়াউর রহমান সহ অন্যান্য।

About the author

SOFT PRO IT