বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১২পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১২পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার পি এস আই হানিফে নেতৃত্বে থানার সিরাজুদৌলা ক্লাব মাঠ হতে  একে গ্রেফতার করা হয়।

ধৃত সোহেল বন্দর উলসন রোড এলাকার মনির মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা এন্ট্রি করা হয়েছে।

ধৃতকে শনিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT