সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ বছরের শেষ সূর্যগ্রহণ, চলবে সাড়ে তিন ঘণ্টা

চন্দ্রগ্রহণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আজ শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে। টানা সাড়ে তিন ঘন্টা যাবত চলবে সেই গ্রহণ। এই বছর এর আগেও দুইটি সূর্যগ্রহণ দেখা গেছে। তবে আজকের সূর্যগ্রহণের দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে কি-না , সেটাই প্রশ্ন।

জানা গেছে, এই গ্রহণটি দেখতে পাবেন পৃথিবীর ৬৫শতাংশ মানুষ। যে দেশ থেকে দেখা যাবে সেই তালিকায় নাম রয়েছে- আমেরিকা, উত্তর-পশ্চিম এশিয়া, দক্ষিণ কোরিয়া, মস্কো এবং চীন।

সবচেয়ে ভালোভাবে সূর্যগ্রহণটি দেখা যাবে উত্তর গোলার্ধে। এছাড়া চীনের খানিকটা অংশেও দেখা যাবে সেই দৃশ্য৷ গত ১৩ জুলাই আংশিক সূর্যগ্রহণ হয়েছিল৷ দেখা গিয়েছিল, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে৷

তবে গ্রহণের দৃশ্য লাইভ দেখাবে নাসা৷ সূর্যগ্রহণের সময় এক্সরে প্লেট বা রোদ চশমা পরে দেখতে পারেন। খালি চোখে গ্রহণ দেখলে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আংশিক সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতই সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে নাসা।

সূত্র: কলকাতা

About the author

SOFT PRO IT