নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মজুরী নির্ধারণ নিয়ে গড়িমশি বরদাস্ত করা যায় না : মাহবুবুর

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ টেক্সটাইল গার্সেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেছেন, আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে সংগতি রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী নির্ধারণ এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় সবকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন যৌথভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য যে ১৬ হাজার টাকা বেতনের দাবী করেছে তা একটি শ্রমিক পরিবারকে বেঁচে থাকার ক্ষেত্রে খুব একটা স্বাচ্ছন্দের মুখ দেখাবেনা।

তিনি আরও বলেন, তারপরও সেই ১৬ হাজার টাকা মজুরী নির্ধারণ নিয়ে মালিক পক্ষের গড়িমশি কোন ভাবেই বরদাস্ত করা যায় না।

বাংলাদেশ টেক্সটাইল গার্সেন্টস শ্রমিকফেডারেশন এর ফতুল্লা থানা কমিটির সম্মেলনে শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল এসব কথা বলেন।

শ্রমিকনেতা আল আমীন-এর সভাপতিত্বে পঞ্চবটি পাচতলা কলোনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধনী ঘোষনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন।

শ্রমিকনেতা সুমন হাওলাদার কে সভাপতি এবং সোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, বাংলাদেশ টেক্সটাইল গার্সেন্টস শ্রমিকফেডারেশন এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগমসহ স্থানীয় শ্রমিকনেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT