রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রূপগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রূপগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নিরাপদ সড়কের দাবি মেনে নিয়ে মন্ত্রী পরিষদে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রূপগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন।

মঙ্গলবার (৭আগষ্ট ) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, মুড়াপাড়া সরকারী বিশ^বিদ্যালয় কলেজ, রুপশী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরপা লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুল, হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, হাজ্বী আয়েত আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইল মজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রুপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আনন্দ মিছিল বের করেন।

শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবি মেনে নিয়ে মন্ত্রী পরিষদে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তারা ক্লাসে ফিরে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT